রঘুনাথপুর ২: বিশ্ব পরিবেশ দিবসে চেলিয়ামা B Cগালর্স বিদ্যালয়ে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে কর্মসূচি পালিত হল
আজ ৫ই জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস। সেই পরিপ্রেক্ষিতেই শুক্রবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামা বি সি গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে কর্মসূচি পালিত হল ।সরকারের এই কর্মসূচিতে বন দফতরের কর্মীরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঈশিকা ব্যাটবল সহ অন্যান্য শিক্ষিকাগণ সহ বিদ্যালয়ের ছাত্রীরা।