ফের নাবালিকা অপহরণের অভিযোগ হুড়া থানায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। গত ২৬শে ডিসেম্বর, শুক্রবার রাত্রি ৯টা নাগাদ ঐ নাবালিকা বাড়ি থেকে বার হয়। তারপর থেকে ঐ নাবালিকার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বলে অভিযোগ নাবালিকার পরিবারের। হুড়া থানার দুমদুমি গ্রামের বাসিন্দা সত্য সিং সর্দার নামে এক যুবক ঐ নাবালিকাকে অপহরণ করে, অজ্ঞাত স্থানে আটকে রেখেছে, বলে অভিযোগ নাবালিকার বাবার। এদিন সোমবার রাত্রি ১১টা নাগাদ হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।