মানবাজার ১: যথাযথ মর্যাদায় উদযাপিত হলো শহীদ গোবিন্দ মাহাতো এবং চুনারাম মাহাতোর আত্মবলিদান দিবস
স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতোর স্মতির উদ্দেশ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা,শহীদ স্মরন অনুষ্ঠিত হলো।মানবাজার ব্যাঙ্ক মোড়ে অবস্থিত শহীদের মূর্তিতে মাল্যদান করা হয়।এরপর মানবাজার থানার ভিতরে অবস্থিত স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করা হয়। ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়ে গোবিন্দ মাহাতো এবং চুনারাম মাহাতো সহ বহু স্বাধীনতা সংগ্রামী পুরুলিয়া জেলার মানবাজার থানা অভিযানের পরিকল্পনা নেন।