পুঞ্চা: চাঁদড়া এলাকায় কাড়া লড়াই এর ময়দানে আহত তিন ব্যক্তি
পুরুলিয়া জেলায় কাড়া লড়াই এ ফের অঘটন। রবিবার কেন্দা থানার অন্তর্ভুক্ত চাঁদড়া অঞ্চলের কল্যানেশ্বরী মন্দিরের পাশে কাড়া লড়াই চলছিল।রবিবার আনুমানিক বেলা ১ টা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর কাড়া লড়াই চলার সময় কাড়া গুলি ব্যারিকেটের সামনে এসে পড়ায় দর্শকের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।পড়ে গিয়ে সেখানে থাকা তিনজন ব্যাক্তি আহত হন।তাদের মাথায় ও পায়ে আঘাত লাগে।পরবর্তীকালে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।