উন্নয়নের সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হলো রামপুরহাট বিধানসভার অন্তর্গত দখলবাটি অঞ্চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় উন্নয়নের সংলাপ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার দুপুরে রামপুরহাট 1 নম্বর ব্লকের দখলবাটি অঞ্চলে । উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়।