বলরামপুর: উচ্চ মাধ্যমিকে পুরুলিয়ার জয়জয়কার,মেধাতালিকায় ১৭ রত্ন, নজর কাড়া সাফল্যের শিখরে রামকৃষ্ণ মিশন
উচ্চমাধ্যমিকেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। রাজ্যের মেধাতালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে এই স্কুলের মোট ১৭ জন ছাত্র। ফল প্রকাশের পরই খুশির জোয়ারে ভাসছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন প্রাঙ্গন।পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের ছাত্র জিষ্ণু কুণ্ডু ৪৯৫ নম্বর পেয়ে রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি রাজ্যে মেধা তালিকার প্রথম দশের বিভিন্ন স্থানে রয়েছে এই প্রতিষ্ঠানের সতেরো জন ছাত্র।