বরাবাজার: দুর্গাপুজোর প্রাক্কালে পথ নিরাপত্তায় সচেতনতা প্রচার, বরাবাজারে বিজেপি টিচার সেলের উদ্যোগে বিলি লিফলেট
দুর্গাপুজোর প্রাক্কালে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টির বরাবাজার ব্লক টিচার সেল। বিকেল পাঁচটা নাগাদ বরাবাজার ব্লক মোড়ে পথচলতি সাধারণ মানুষের হাতে দশটি গুরুত্বপূর্ণ পরামর্শ সম্বলিত সচেতনতামূলক লিফলেট তুলে দেন টিচার সেলের নেতৃত্ব ও সদস্যরা। হেলমেট পরে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার মতো একাধিক বার্তা তুলে ধরা হয় এই লিফলেটে। পুজোর আনন্দ যাতে কোনও দুর্ঘটনায