কৃষ্ণনগর: শনিবার বিকেল প্রায় চারটে নাগাদ কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে এসে পৌঁছাল সংশোধিত ভোটার তালিকা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময় মেনেই রাজ্য নির্বাচন দফতরের পক্ষ থেকে এই ভোটার লিস্ট পাঠানো হয়।প্রশাসনিক ভবনে ভোটার তালিকা পৌঁছাতেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা গ্রহণ করেন এবং পরবর্তী প্রক্রিয়া শুরু হয়। খুব শীঘ্রই সংশ্লিষ্ট ব্লক ও বুথ স্তরে তালিকা পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।