বেতন না পাওয়ায় ফের ক্ষোভে ফেটে পড়লেন চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকরা কালচিনি বিডিও কার্যালয়ে ঢুকে বিডিওকে ঘিরে ধরে বিক্ষোভ ও ধর্ণায় সামিল হন। শ্রমিকদের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে তারা কোনও বেতন পাননি। এর আগেও বেতন বকেয়ার দাবিতে গত শুক্রবার রাজ্য সড়ক অবরোধে শামিল হয়েছিলেন তারা।শ্রমিকদের দাবি, সোমবার প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।