পুরুলিয়া ১: মহুলবন সাহিত্য গোষ্ঠীর আয়োজনে নজরুল জন্ম জয়ন্তী উদযাপন হল ফিট অ্যান্ড ফাইন সভা ঘরে
মহুলবন সাহিত্য গোষ্ঠীর আয়োজনে আজ ৩০ শে মে ২০২৬ সন্ধ্যায় পুরুলিয়া শহরের ফিট এন্ড ফাইন সভাঘরে অনুষ্ঠিত হলো নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান। শতাধিক শিল্পীর উপস্থিতিতে কবিতা,গান,নাচ,আলোচনার মধ্য দিয়ে কবি কে শ্রদ্ধা জানানো হয়৷ মহুলবন সাহিত্য গোষ্ঠীর সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান এদিন অনুষ্ঠানে কবি উদয়ন হাজরা কে মহুলবন সাহিত্য সম্মান ও সোনালী পাত্র কে প্রতিভাবান সংগীতশিল্পী সম্মানে সম্মানিত করা হয়৷