ঝাড়গ্রাম: রীতি মেনে কয়েক হাজার ভক্তের সমাবেশে মানিকপাড়াতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে গড়ল উল্টো রথের চাকা
রীতি মেনে কয়েক হাজার ভক্তের সমাবেশে মানিকপাড়াতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে গড়ল উল্টো রথের চাকা।শনিবার সন্ধ্যায় ঝাড়গ্রামের মানিকপাড়াতে উল্টো রথকে ঘিরে মেতে উঠেছেন কয়েক হাজার ভক্ত। প্রতিবছরের ন্যায় এই বছরও উল্টো রথ দেখতে দূর দুরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়েছে। এদিন উল্টো রথ যাত্রার রথের দড়িতে টান দিলেন ভক্তরা। ভক্তদের ভিড়ে রথে করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী মাসি বাড়ি থেকে মন্দিরে ফিরছেন।