বলরামপুর: ল্যাবে অগ্নিকাণ্ড,বাঁশগড় হাসপাতালে ব্যাহত রক্ত-কফ পরীক্ষা, ভোগান্তিতে রোগীরা
বাঁশগড় হাসপাতালের প্যাথোলজি ল্যাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ল্যাবের এসি মেশিন, ফ্যান এবং বিশেষ ফ্রিজটি। শর্ট-সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান।ঘটনার জেরে শনিবার সকাল থেকেই রোগীদের রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ ও দুস্থ রোগীরা।