পুরুলিয়া ২: অল্প বৃষ্টিতেই জলমগ্ন পুরুলিয়ার সাহেব বাঁধ রোড ও জুবলি ময়দান এলাকা: চরম ভোগান্তিতে পথচারী ও চালকেরা
মঙ্গলবার সামান্য বৃষ্টির পরেই শহরের ব্যস্ততম সাহেব বাঁধ রোড এবং পুরুলিয়া পৌরসভার জুবলি ময়দানের মূল গেটের সামনের রাস্তা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। আগে থেকেই খানাখন্দে ভরা এই রাস্তাগুলিতে জল জমে যাওয়ায় চরম বিপদের মুখে পড়ছেন যানবাহন চালক ও সাধারণ পথচারীরা। স্থানীয় সূত্রে খবর, সাহেব বাঁধ রোড ও জুবলি ময়দান সংলগ্ন এলাকাটি শহরের অন্যতম ব্যস্ত অঞ্চল। অথচ নিকাশি ব্যবস্থার হাল এতটাই খারাপ যে অল্প বৃষ্টি হলেই জল জমে রাস্তার ওপর পুকুরের আকার নেয়।