বলরামপুর: বনবাঁধা মোড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে চার চাকা গাড়ি,রক্ষা পেলেন চালক,গাড়ির গতি নিয়ন্ত্রনের দাবি স্থানীয়দের
ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে চার চাকা ছোট গাড়ি।দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চারচাকা গাড়িটি। তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন গাড়ির চালক। স্থানীয় সূত্রে খবর দুর্ঘটনা গ্রস্থ গাড়িটি বলরামপুরের দিক থেকে বরাবাজারের দিকে যাওয়ার পথে ৪ নাম্বার রাজ্য সড়কের বনবাঁধা মোড়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে।বারে বারে দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ।দাবি উঠছে এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য সড়কের উপর স্পিড ব্রেকার বা বাম্পার বসানোর।