চুলুবাড়ীতে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু: অধিবাস যাত্রার উদ্বোধন করলেন বিধায়িকা স্বপ্না দাস পাল আজ সন্ধ্যায় সুরমা বিধানসভার চুলুবাড়ী গ্রাম পঞ্চায়েতে শুরু হলো ২৪ প্রহরব্যাপী হরিনাম মহা সংকীর্তন। চুলুবাড়ী উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানের অধিবাস যাত্রার শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়িকা শ্রীমতি স্বপ্না দাস পাল।