রঘুনাথপুর ২: বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগী কল্যাণ সমিতির বৈঠক,উপস্থিত বিধায়ক BDO,BMOH সহ অন্যান্যরা
দীর্ঘ সময় ধরে রোগী কল্যাণ সমিতির পুননবীকরণ হয় নি । হয় নি কোন অডিট।রাজ্যে পালা বদলের পর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের নির্দেশে কোন রকম রাজনৈতিক রঙ না দেখে বিধায়কদের নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠক ডাকতে বলা হয়েছে।চলতি মাসের 28তারিখের মধ্যেই এই বৈঠক শেষ করার নির্দেশ রয়েছে।সেই পরিপ্রেক্ষিতেই পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের চেলিয়ামার বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত হল রোগী কল্যাণ সমিতির বৈঠক।