কলকাতা: আগ্নেয়অস্ত্র উদ্ধার কাণ্ডে ব্যাঙ্কশাল কোর্ট ৫ জনকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন
শিয়ালদহ স্টেশন এবং সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের ব্যাঙ্কশাল কোর্ট এ পেশ করা হলে পুলিশের তরফে সমস্ত তথ্য প্রমাণ পেশ করে আরো তদন্তের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক সমস্ত দিক খতিয়ে দেখে নাগাদ পাঁচজনকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।