চোপড়া: সামান্য মোবাইল-বিবাদেই চরম পরিণতি? চা বাগানে মিলল যুবকের দেহ
মোবাইল ফোন কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসা, আত্মঘাতী স্বামী, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধুলিয়াগছ এলাকায়। স্থানীয় সূত্রের জানা যায়, গতকাল বিকেলে ভাগ্য সিংহ তার মোবাইল ফোন খারাপ হওয়ার কারণে তার স্ত্রীর মোবাইল ফোন চাইলে তার স্ত্রী মোবাইল ফোন দিতে অস্বীকার করে। এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। এদিকে তার স্ত্রী স্থানীয় নেতাদের কাছে এই ঘটনা নিয়ে নালিশ জানায় । এই ঘটনা জানতে পেরে রাগে এবং অভিমানে ভাগ্য সিংহ বাড়ি ছেড়ে বেরিয়ে য