পূর্ব বর্ধমানে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সম্মেলন।
নিজস্ব সংবাদদাতা:- রবিবার পূর্ব বর্ধমানে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল বাদামতলার একটি ম্যারেজ হলে। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক দীপক কুমার রায়, হরনাথ ভট্টাচার্য-সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক দীপক কুমার রায় বলেন, বর্তমান রাজ্য সরকার কাগজবিহীন দলিল করার উদ্যোগ নিচ্ছে। এর ফলে গোটা রাজ্যে প্রায় ১২ হাজার দলিল লেখক কর্মসংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন তিনি।
পাশাপাশি তাঁর অভিযোগ, কাগজ ছাড়া দলিল লেখা চালু হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তাঁর দাবি, গ্রামের বহু অশিক্ষিত মানুষ জমি ক্রয়-বিক্রয়ের সময় সাইবার প্রতারণার শিকার হতে পারেন।
দীপক কুমার রায়ের দাবি, আগামী দিনে দলিল লেখকদের মাধ্যমে ওটিপি ব্যবস্থা চালু করা হোক। পাশাপাশি বাংলায় দলিল লেখার ব্যবস্থা করা হলে সাধারণ মানুষও উপকৃত হবেন বলে জানান তিনি।
#পলাশীবার্তা #bardhman_news #PurbaBardhaman #vairal #news #WestBengal #LikeFollowShare