বরাবাজার: গোঁসাইডির মাঠে পাইথন উদ্ধার, বস্তা বন্দী করে জঙ্গলে ছাড়লো স্থানীয়রা
বরাবাজার ব্লকের গোঁসাইডি গ্রাম সংলগ্ন একটি চাষের জমি থেকে উদ্ধার হলো প্রায় ছয় ফুট লম্বা একটি পাইথন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে এক ব্যক্তি চাষের জমিতে কাজ করতে গিয়ে হঠাৎই একটি বড়সড় পাইথন দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান সাপটিকে এক নজর দেখার জন্য। পরে স্থানীয় বাসিন্দারা সতর্কতার সঙ্গে অনেক চেষ্টার পর পাইথনটিকে একটি বস্তায় ভরে নিকটবর্তী জঙ্গলে নিরাপদে ছেড়ে দেন।