পুরুলিয়া ১: ভরাডুবির 24 ঘন্টাই শুনশান কার্যালয়, খুলে ফেলা হলো সাইনবোর্ড:পুরুলিয়াই অস্তিত্ব সংকটে তৃণমূল?
ফল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই দেখা গেল এক নজিরবিহীন ছবি পুরুলিয়া শহরের দুলমিতে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে।বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন দলীয় কার্যালয় বন্ধ রাখা বা খোলা রাখা সম্পূর্ণ তাদের ভেতরের বিষয়। তবে মানুষের রায় স্পষ্ট।কার্যালয়ে তালা এবং বোর্ড উধাও হওয়া নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। কর্মীরা দিশেহারা, আর জেলা নেতারা কার্যত বেপাত্তা।