বলরামপুর: উদয়শিরু গ্রামে খড়ের গাদায় আগুন লেগে লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি
খড়ের গাদায় আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি উদয়শিরু গ্রামে।ক্ষতিগ্রস্ত কৃষক সত্যজিৎ মাহাতো জানান সোমবার বিকালের দিকে হটাৎ করে খড়ের গাদায় আগুন লেগে খড় এবং গাছের লাক্ষার ক্ষতি হয়।ঝালদা থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।