পাড়া: পাড়া বিধানসভায় বিজেপির জয়ে সাঁওতালডি সিং বস্তিতে মহা বিজয় মিছিল
Para, Purulia | May 24, 2026 ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপকভাবে জয়লাভ এবং পশ্চিমবঙ্গ সরকার গঠন ও পুরুলিয়া জেলা ও পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরীর দ্বিতীয়বারের জন্য ব্যাপকভাবে জয় লাভের খুশিতে পাড়া ব্লকের দেউলী অঞ্চলের সিং বস্তি গ্রামে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো মহা সমারোহে। রবিবার বেলা এগারোটা নাগাদ সিং বস্তি কালী মন্দির থেকে কাঁকী বাজার হয়ে দু'নম্বর গেট পর্যন্ত বাজনা বাজিয়ে আবির খেলে বিজয় মিছিল করা হয়। বিজয় মিছিলে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়