বুধবার পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজের আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি।চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না চক্রবর্তী,ঐ ওয়ার্ডের কাউন্সিলর জয়া বাগতি সহ অন্যান্য কাউন্সিলরগণ বিশিষ্ট সমাজ সেবী পিন্টু মাজী, মধুমিতা দে সহ অন্যান্যরা।