পুরুলিয়া ২: তালতলের হাট থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনা, নিহত ১, আশঙ্কাজনক ১
হাট থেকে কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে টামনা থানার অন্তর্গত প্য়্যাররা গ্রামের অদূরে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন তালতলের হাট থেকে কেনাকাটা শেষ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন উপর নডিহার দুই ব্যক্তি। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যায়। দুর্ঘটনায় দুজনেই গুরুতর জখম হন। ঘটনার পরেই স্থানীয় বাসিন্