চোপড়া: বারুইপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হলো কংগ্রেস। দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোরতম শাস্তির দাবি
বারুইপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হলো কংগ্রেস। দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোরতম শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যায় চোপড়ায় মোমবাতি মিছিল বের করে দল। কংগ্রেসের দাসপাড়া ও ঘিরনিগাঁও অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন সন্ধ্যায় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পীরসাহেব মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের লালবাজার পর্যন্ত পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ মসিরুদ্দিন, যুব কংগ্রেসের ব্লক সভা