বান্দোয়ান: বান্দোয়ান পাটকিতা গ্রামে বাইক দূর্ঘটনায় গুরুতর এক যুবক
বান্দোয়ান এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী।রবিবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্গত ধাদকা গ্রাম পঞ্চায়েত এলাকার পাটকিতা গ্রামে।জানা যায় ওই বাইকার ওই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছকে ধাক্কা মারে। পরবর্তীকালে খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ ওই আহত যুবককে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে এলে। চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তিকে অন্যত্র স্থানান্তরিত করে।