পাড়া: আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে সাঁওতালডিতে পাড়া ও জয়পুরের বিধায়ক দের সংবর্ধনা প্রদান
Para, Purulia | May 28, 2026 পাড়া ব্লক আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা নাগাদ সাঁওতালডি থানার শ্যামপুর মোড় এলাকার একটি সভাগৃহে পাড়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী এবং জয়পুর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ মাহাতো-কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাদের ফুলের তোড়া, মালা ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এদিন আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে সাঁওতালডি এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া বিধায়কদের সামনে তুলে ধরা হয়। এলাকার রাস্তার উন্নয়ন, স