মানবাজার ১: যুব সাথী প্রকল্প নিয়ে যুব সমাজের প্রতিক্রিয়া মানবাজারের শিবিরে
সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার মানবাজারেও হলো যুব সাথী প্রকল্পের আবেদন নেওয়া শুরু হলো। রবিবার সকাল ১০ টা থেকে মানবাজার এক নম্বর ব্লকের স্টেডিয়াম চত্বরে একাধিক কাউন্টার থেকে ফর্ম জমা নেওয়া শুরু হয়। হাজার হাজার বেকার যুবক যুবতীরা লাইনে দাঁড়ান। মানবাজার এক নম্বর ব্লকের বিডিও দেবাশীষ ধর জানান,যুব সাথী প্রকল্প ছাড়াও এখানে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে।রয়েছে একাধিক কাউন্টার।