আলিপুরদুয়ার ২: টটপাড়ায় তৃণমূল নেতার বাড়ির তালা ভেঙে ঘর তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা
চোরের হাত থেকে রেহাই পাইনি তৃণমূল নেতা। বৃহস্পতিবার বিকেল চারটের নাগাদ স্কুল থেকে ফিরে এসে দেখেন তার ঘরে দুটি তালা কেটে দিয়েছে দুষ্কৃতীরা। উল্লেখ্য বুধবার রাতে তিনি বাড়ি তালা দিয়ে আলিপুরদুয়ার গিয়েছিলেন। রাতে তিনি বাড়ি ফিরেন নি। বৃহস্পতিবার স্কুল শেষে বাড়ি ফিরে দেখেন তার ঘরের দুটি তালা কেটে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে শিক্ষকের পক্ষ থেকে।