কলকাতা: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বৃহস্পতিবার সকালে আচমকাই স্বাস্থ্যভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম পরিদর্শন করে আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং নজরদারি ব্যবস্থার খোঁজখবর নেন।