মানবাজার ১: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়ুষ্মান আরোগ্য শিবির অনুষ্ঠিত হলো মানবাজারে
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়ুষ্মান আরোগ্য শিবির অনুষ্ঠিত হলো।রবিবার বেলা ১১ টা নাগাদ বামনী মাঝিহিড়া কমিউনিটি হলে ফিতে কেটে কেটে এই শিবিরের উদ্বোধন করেন মানবাজার এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃণাল সিং সর্দার। এই শিবির এর মাধ্যমে একেবারে প্রত্যন্ত গ্রামে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা,বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা সহ নানা ধরনের পরিষেবা দেওয়া হয়।