রায়গঞ্জ: নাবালক নির্যাতন: জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের দুই অভিযুক্ত গ্রেফতার, আদালতে পেশ
জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নাবালককে নির্যাতনের ঘটনায় শনিবার রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতরা হলেন তসলিম মহঃ (৩৩) ও ইব্রাহিম (৫৮)। রবিবার তাঁদের রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। অভিযোগ, মাখনা চুরির অপবাদে এক নাবালককে বেঁধে মারধর করা হয় এবং সেই ভিডিও ভাইরাল করা হয়। প্রতিবাদ করতে গেলে নাবালকের মাকেও মারধরের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ।