রঘুনাথপুর ১: প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু, হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে PMএ পাঠায় রঘুনাথপুর থানার পুলিশ
অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। বছর ৫৭র মৃত ঐ ব্যক্তির নাম এম ডি আজাদ।তার বাড়ি আনাড়ার রামপুর গ্রামে। সোমবার সকালে সে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের আত্মীয়রা তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার দুপুরে রঘুনাথপুর থানার পুলিশ হাসপাতাল থেকে দেহটি পুরুলিয়ার গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃত্যুর আসল কারণ জানতে।