রঘুনাথপুর ১: বাগৎবাড়ী গ্রামের গ্রাম্য মন্দিরে ও শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন রঘুনাথপুরের বিজেপি প্রার্থী মামনি বাউরী
রঘুনাথপুর বিধানসভা অন্তর্গত বাগৎবাড়ী গ্রাম থানের মন্দিরে ও শিবমন্দিরে পূজা-অর্চনা করে বুধবার প্রচার সারলেন রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মামনি বাউরী। বুধবারের প্রচারের মিছিলে উপছে পড়ল বিজেপি কর্মী সমর্থকদের ভিড় । এই প্রচার শুরু হয় বাগৎবাড়ী গ্রাম থেকে ও তারপর জুলুডি শ্যামসুন্দরপুর মাহাতোডাঙ্গা ডুমুরিয়া কুলি ও বাবুগ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ।