রায়গঞ্জ: প্রেমের বিয়ের বিষয়ে গোলমালে ২ পক্ষের ৬ জনকে বুধবার আদালতে পেশ করলো রায়গঞ্জ থানার পুলিশ
প্রণয় ঘটিত বিবাহের মতানৈক্য নিয়ে দুই পক্ষের বিবাদের অভিযোগে গ্রেফতার দু'পক্ষের ৬ জনকে বুধবার আদালতে পেশ করলো রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিশ সুত্রে জানা গেছে সুভাষগঞ্জের বাসিন্দা মানিক বিশ্বাস তার প্রতিবেশী যুবতীর সাথে প্রণয় ঘটিত সম্পর্কে বিয়ে করে। এই বিষয় নিয়ে মঙ্গলবার রাতে মেয়ে পক্ষ ও ছেলে পক্ষের মধ্যে গোলমাল বাধে। ঘটনায় গুরুতর জখম হয় দুপক্ষের বেশ কয়েকজন। ছেলের কাকা এবং মা রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন।