রঘুনাথপুর ১: রঘুনাথপুর শহরের বিভিন্ন দুর্গাপুজো মন্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়,ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে
পুরুলিয়ার রঘুনাথপুর শহরের বিভিন্ন দুর্গাপুজো মন্ডপ গুলিতে মহা অষ্টমীর রাত্রে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়।রঘুনাথপুর থানা গ্রামরক্ষী বাহিনী সার্বজনীন দুর্গোৎসব,কাছারিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো, তাঁতিপাড়া ষোল আনা কমিটির দুর্গাপুজো সহ রঘুনাথপুর শহরের আরো অন্যান্য পুজো মন্ডপ গুলিতে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়।আর এই ভিড় সামাল দিতে যথারীতি হিমশিম খেতে হয় পুলিশকে। আমরা সেই ছবিই তুলে ধরলাম।