মানবিক উদ্যোগ অব্যাহত রাজারহাট নিউ টাউনে। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে এবং লালকুঠি পার্থ নগরী নেতাজি সংঘের সহযোগিতায় অন্নসত্রের ৬২০তম দিন পালন করা হলো। প্রতিদিনের মতো এদিনও প্রায় ৩০ জন নিরন্ন ও অসহায় মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়।