বরাবাজার: সুরাইডি থেকে বামুনডিহা— বরাবাজার আবগারি ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
বরাবাজারে অবৈধ মদের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্য পেল আবগারি দফতর ও পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় সুরাইডি, ধডাঙ্গা, তুমড়াশোল ও বামুনডিহা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদ এবং মদ তৈরির উপকরণ উদ্ধার করে নষ্ট করা হয়। পুলিশ ও আবগারি জানিয়েছে, অবৈধ মদের কারবার বন্ধ করতে এবং এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।