পাড়া: আনাড়া অঞ্চলের বিজেপির সমস্ত বুথ সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী
Para, Purulia | Jun 29, 2026 সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাড়া ব্লকের আনাড়া অঞ্চলের বিজেপির সমস্ত বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করলেন পাড়া মন্ডল চার এর সভাপতি শিব শম্ভু বাউরী। এদিন তিনি বুথ সভাপতিদের নিয়ে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি, এলাকার সামগ্রিক উন্নয়ন ও বিভিন্ন সাংগঠনিক আলোচনা করেন। পাশাপাশি পন্ডিত দীন দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।