পুরুলিয়া ১: ফল ঘোষণার আগেই অকাল হোলি: পুরুলিয়ায় গেরুয়া আবিরে বিজয় উৎসবে মাতল বিজেপি কর্মীরা
বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এখনও সময়ের অপেক্ষা। কিন্তু তার আগেই জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে অকাল উৎসবে মেতে উঠলেন পুরুলিয়া বিধানসভার বিজেপি কর্মীরা। রবিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় দেখা গেল এক উৎসবের মেজাজ।বিজেপি কর্মীদের দাবি, মানুষের জনসমর্থন তাদের পক্ষেই রয়েছে। তাই ফলাফল ঘোষণার আগেই তারা এই বিজয় উৎসব পালন করছেন। তাদের আত্মবিশ্বাস যে, এবার পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে পদ্ম ফোটানো শুধু সময়ের অপেক্ষা।