ধৃতের নাম শেখ সিরাজুল। হুগলির পাণ্ডুয়া থানার সিমলাগড়ে তার বাড়ি। সোমবার ভোররাতে বর্ধমান স্টেশনের ৪-৫ নম্বর প্লাটফের্ম হাওড়ার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সে। সন্দেহ হওয়ায় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি। মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকার কথা ধৃত কবুল করে। তার কাছ থেকে চুরির মোবাইলটি উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি চুরি, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া এবং অস্ত্র আইনের মামলা রয়েছে।