বরাবাজার: কাজের খোঁজে মহারাষ্ট্রে গিয়ে ফেরার পথে নিখোঁজ বামু গ্রামের পরিযায়ী শ্রমিক, স্বামীর সন্ধানে থানায় স্ত্রী
মহারাষ্ট্রে কাজের সন্ধানে গিয়ে কাজ না পেয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক। স্বামীর খোঁজ পেতে বরাবাজার থানার দ্বারস্থ হলেন স্ত্রী। জানা গিয়েছে, বরাবাজার ব্লকের অন্তর্গত বামুগ্রামের বাসিন্দা যুধিষ্ঠির মাহাতো কয়েক দিন আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে মহারাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে কোনও কাজ না পাওয়ায় তিনি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। বাড়ি ফেরার পথেই নির্দিষ্ট তিনি ৩৬ গড়ের রায়গড় স্টেশন থেকে নিখোঁজ হয়ে যান ব