মাটিগাড়া: শিলিগুড়ি পুলিশের সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ১৫০ জনের পুজো পরিক্রমা
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রবীণসহ প্রায় ১৫০ জন অংশ নেন পুজো পরিক্রমায়। তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই কমিউনিটি পুলিশিং কর্মসূচি চালানো হয়েছে, যার মাধ্যমে পুজোর আনন্দ সমাজের সর্বস্তরে ছড়ানোর চেষ্টা করা হয়।