মানবাজার ১: মানবাজার ব্লক ময়দানে সূচনা হলো MP কাপ ফুটবল প্রতিযোগিতা,উপস্থিত BDO,OC
যুব সমাজকে মাঠ মুখি করতে পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে এমপি কাপ ফুটবল প্রতিযোগীতা।রবিবার মানবাজার এক নম্বর ব্লক স্টেডিয়ামে বেলা ১১ টা নাগাদ এই প্রতিযোগিতার সূচনা করা হয়। মানবাজার এক নম্বর ব্লকের দশটি অঞ্চলের দশটি ফুটবল টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রত্যেকটি দলের মধ্যে প্রতিযোগিতা শেষে একটি ফাইনালিস্ট দল জেলায় পৌছাবে। এদিন উদ্বোধনীতে উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর,মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক।