পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও বাংলা আকাদেমি ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে শুক্রবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। ৫ থেকে ৭ ডিসেম্বর চলা এই উৎসবে উত্তরবঙ্গের প্রায় পাঁচশতাধিক কবি-সাহিত্যিক অংশ নিচ্ছেন। আবুল বাশার, সুবোধ সরকার, রামকুমার মুখোপাধ্যায়, নলিনী বেরা ও প্রসূন ভৌমিকের মতো বিশিষ্ট সাহিত্যিকরা থাকছেন এই উৎসবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।