বলরামপুর: ছোট উরমা হাটতলা অদূরে টোটোর পেছনে ধাক্কা বাইকের, মৃত্যু বাইক চালকের জখম দুই তরুণী
বলরামপুর পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে ছোট উরমা হাটতলা এলাকায় টোটোর পেছনে ধাক্কা বাইক চালকের। ঘটনায় গুরুতর জখম টোটো তে থাকা দুই তরুণী এবং বাইক চালক যুবক। পুলিশ তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বাইক চালক অতনু মাহাতোর। দুই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।