বরাবাজার: সংগঠন মজবুতের বার্তা, বামুনডিহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হল বিজেপির পণ্ডিত দীনদয়াল প্রশিক্ষণ শিবির
দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের নীতি-আদর্শভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে রাজ্যজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে চলছে 'পণ্ডিত দীনদয়াল প্রশিক্ষণ শিবির'। সেই কর্মসূচির অংশ হিসেবে পুরুলিয়া জেলার বিভিন্ন মণ্ডলের পাশাপাশি বান্দোয়ান মণ্ডল-১-এর উদ্যোগে বামুনডিহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত দু'দিনের প্রশিক্ষণ শিবির রবিবার বিকেলে শেষ হয়। শিবিরে দলীয় আদর্শ, সাংগঠনিক কাঠামো, জনসংযোগ বৃদ্ধি এবং বুথস্তরের সংগঠনকে আরও কার্যকর করে তোলার বিভিন্