নদীয়া জেলার প্রাক্তন খেলোয়াড়দের উদ্যোগে কৃষ্ণনগরে শুরু হলো আন্তঃজেলা টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। কৃষ্ণনগর স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি (K.S.D.C)-এর পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন জেলা ও আন্তঃরাজ্য দল। International Cricket Council-এর নিয়ম মেনেই ডিউজ বলে খেলা হচ্ছে।তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯:৩০টা থেকে খেলা শুরু হচ্ছে।