ইসলামপুর: গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে বড়সড় রাজনৈতিক চাঞ্চল্য
গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে বড়সড় রাজনৈতিক চাঞ্চল্য। প্রধান খাতিজা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি ও দীর্ঘদিন পঞ্চায়েতে অনুপস্থিত থাকার অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব জমা দিলেন ১২ জন পঞ্চায়েত সদস্য। সোমবার দুপুর তিনটার সময় ইসলামপুর বিডিও অফিসে গিয়ে তাঁরা স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব জমা দেন। বর্তমানে পঞ্চায়েতের মোট সদস্য ২২ জন। তার মধ্যে ১২ জনের সমর্থন পাওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সদস্যদের অভিযোগ, প্রধানের অনুপস্থিতিতে তাঁর ছেলে খইবুল আলম প্রশা